× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কারাবন্দিদের ফোনে কথা বলার সুযোগ দিতে চালু হচ্ছে স্বজন : স্বরাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের কারাগারগুলোতে আত্মীয়-স্বজনদের সঙ্গে বন্দিদের কথা বলার সুযোগ করে দিতে ‘স্বজন’ নামে প্রকল্প চালু হচ্ছে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশের মানুষের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, টাঙ্গাইলের কারাগারে ‘স্বজন’ নামে একটা প্রকল্প উদ্বোধন করেছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমস্ত কারাগারগুলোতে টেলিফোনে যাতে কারাবন্দিরা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে পারে।

তিনি বলেন, কারাগারে এসে বন্দিদের সঙ্গে তাদের স্বজনরা কথা বলার জন্য একটা আকাঙ্ক্ষা থাকে। এখন টাঙ্গাইলে প্রায় ৮০ শতাংশ দর্শনার্থী কমে গিয়েছে। এটার একটা সুফল আমরা পেয়েছি। কাজেই সারাদেশে করতে যাচ্ছি। সেবাগ্রহণে এ পর্যন্ত এক কোটি ৪২ লাখ মানুষ ৯৯৯-এ কল দিয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯৯৯ সেবা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এটিকে আরও জনপ্রিয় করা হবে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, ৯৯৯-এ বর্তমানে জনবল ১৪২ জন। এই জনবল ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা আছে।  সভায় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের আইজিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..