× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
হাজতির পালানোর চেষ্টা

নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো.তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে ২৮ সেকেন্ডের এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হাজতি তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল মঙ্গলবার ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার দুপুরের দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে উপরে উঠে যায়। তবে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে এটা সত্য। ওই হাজতি মানসিক ভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..