মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার একটি ঐতিহ্যবাহী নাম করা বাজার। এই বাজারের গলি গুলো প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ফুটপাতের ব্যবসায়ীদের দখলে আস্তে আস্তে চলে যাচ্ছে বলে বাজারের পরিস্থিতি দেখে অনুভব করা যায়।
কামারখালী বাজারের গলি গুলোতে যে সকল মালিকরা দোকান চালু করে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে তাদের দোকানের প্রতি ঝাপ সরকারী জায়গা দখল করে আছে এবং গলির মধ্যে ছোট ছোট দোকানপাট তৈরী করে অবাধে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যার কারনে গলি গুলোতে সাধারন মানুষ ও গাড়ি চলাচল করার চরম অসুবিধা হচ্ছে।
তাছাড়া প্রধান সড়কে ব্যাংজ্ঞের ছাতার মত গড়ে উঠেছে নসিমন দোকান। গলির মধ্যে ড্রাম রেখে ও বিভিন্ন খাবার হোটেল ও চায়ের দোকান করে এবং দোকানের ঝাপ দিয়ে গলি গুলোকে ছোট করে ফেলেছে। তাছাড়া হাট বাজারের পরিধি ছোট হয়ে যাচ্ছে। ফলে চাউলের বাজার তরিতরকারীর বাজার, মাছ বাজার এর সৌন্দর্য্য দিন দিন হাড়িয়ে যাচ্ছে।
তাছাড়া ব্যবসায়ীদের দোকানের ঝাপ থাকার কারনে গলি দিয়ে কোন বড় গাড়ি চলাচল ও মোড় ঘুরতে পারে না। তাই এগুলো দেখার কেউ নাই। ফলে হাট ইজারা বছর বছর বৃদ্ধি পাচ্ছে এবং হাট বাজার চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে খাজনা বেশি হওয়ায় বাজার ও হাটে ক্রেতা ও বিক্রেতা কম হচ্ছে। এবং হাট বাজার ইজারার মালিক লোকসান গুনছে।
তার একমাত্র কারন ব্যবসায়ীদের সরকারী জায়গা ও গলি দখল বলে ধারনা করা হয়। তাই কামারখালী বাজারের গলি গুলোর দোকানের ঝাপের পরিবর্তে সাটার ব্যবহার করলে গলি গুলোতে যে জায়গা বের হবে তাতে মানুষ সুন্দভাবে চলাফেরা করতে পারবে এবং ক্রেতা ও বিক্রেতারা ব্যাপক প্রসার ঘটাতে পারবে তাতে হাট মালিক লোকসান হতে অব্যাহতি পাবে।



