× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

কামারখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শনিবার সকাল ০৯.০০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল দৌড়ের মাধ্যমে সাবেক চেয়ারম্যান এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কার্যনিবাহী পরিষদের সভাপতি ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান) এর সভাপতিত্বে কামারখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেনীর ছাত্র মোঃ সাদিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন নবম শ্রেণীর ছাত্রী তিথি বিশ্বাস।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ডাবলু) মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ একরাম হোসেন তপন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান (টার্গেট) ও অভিভাবক সদস্য মোঃ আব্দুর রাজ্জাক খান, মোঃ শহীদুল ইসলাম জাকির, মোঃ মাহফুজুর রহমান জাফর, শ্রী কার্তিক চন্দ্র মিত্র, কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন দিলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ইফতেখারুজ্জামান (নিক্সন) ও দুলাল কুমার মিত্র।

পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক পরিচালনা করে দর্শক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে আনন্দ দিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশীর উদ্দিন সমাপনী বক্তব্য দিয়ে বিজয়ীদের হাতে সভাপতি, অভিভাবক সদস্য, পিটিএ কমিটির সভাপতি এবং আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান শেষ করেন। পরিশেষে গত ২৪-০২-১৭ইং তারিখ রোজ শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানে কামারখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডঃ এস.এম ওয়াহিদুজ্জামান-কে গোল্ড মেডেল পুরস্কার প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..