কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি চাল বিতরন

কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি চাল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ ‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে বুধবার (৩০-০৬-২০২১ইং) সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি কার্ডধারী ২০২ (দুইশত দুই) জনের ১ (এক) মাসের ৩০ কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু), ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন, ইউ.পি.সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্যা, এবং ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম (জামাল), মোঃ তিলাম হোসেন ও সংরক্ষিত মহিলা আসনের ইউ.পি, সদস্যা মোছাঃ ফজিলা বেগম, মোছাঃ শাহজাদী বাদশা সহ সমাজসেবক মোঃ মিজানুর রহমান বিশ^াস (বাবলু), গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।