কামারখালীতে নদী ভাঙ্গন রোধের কাজ দ্রুত এগিয়ে চলছে

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘরের যাওয়ার রাস্তা মধুমতি ও গড়াই নদীর করাল গ্রাসে ভেঙ্গে যাচ্ছে ফুলবাড়ী,গন্ধখালী, সালামতপুর গ্রাম। এরমধ্যে গন্ধখালী ইউনুচ আলী মৃধার বাড়ীর সামনের রাস্তা নদীগর্ভে চলে গিয়ে একেবারে অচল হয়ে যায়।

তাই কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)”র ঐকান্তিক প্রচেষ্টায় ও মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান(বাচ্চু)”র সহযোগীতায় ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন (বুলবুল) গন্ধখালী নদী রোধের কাজ শুভ উদ্বোধন করেন। কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

কাজের তদারকিতে নিয়োজিত আছেন মধুখালী উপজেলা প্রশাসন ও ফরিদপুর জেলার কর্মকর্তা এবং ফরিদপুরের বিশ্বাস এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের মোঃ ফরহাদ হোসেন মিয়া। কাজের গতি দেখে আশা করা যায় নদীর পানি বৃদ্ধির আগেই ভাঙ্গন রোধের কাজ শেষ হয়ে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।