× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা–সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা খাতুন (৩৮) নামে এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক নজরুল ইসলামকে আটক করেছে পাটকেল ঘাটা থানা পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে জেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সাতক্ষীরা-খুলনা সড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাষক জাহানারা খাতুন পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও তালা উপজেলার নওয়াপাড়া এলাকার শাহাদত হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..