× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

কামারখালীতে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্ধোধন

admin
হালনাগাদ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

মোঃ সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর স্বর্গীয় দিলীপ কুমার ঘোষ ও গন্ধখালী মোঃ ইউনুচ আলী মৃধা এবং মোঃ মতিয়ার রহমান এর বাড়ীর সামনে মধুমতি নদীর প্রবল ভাঙ্গন রোধে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকাল ৫টায় জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল এর প্রতিনিধি বাগাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরে আলম হায়দার, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি কামারখালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মোঃ বিল্লাল খাঁন, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস ( বাবু)। সাথে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য পদপ্রার্থী ও গন্ধখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মতিয়ার রহমান শেখ, বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান (বাবলু), কামারখালী ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউ.পি.সদস্যর স্বামী মোঃ আকরাম হোসেন সহ কামারখালী
ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহিরুল হক জানান মধুমতি নদী ভাঙ্গন প্রবল দুই (২)এলাকায়,ভাঙ্গন রোধে ৫(পাচ)ঁ হাজার জিওটেক ব্যাগ ডাম্পিং করা হবে। প্রকল্পে ব্যয় হবে ১৭,৯৫,১৫০ (সতের লক্ষ,পচানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা । প্রতিটি জিওটেক ব্যাগের খরচ হবে ৩শ ৫৯ টাকা ৩ পয়সা ।


এ ক্যটাগরির আরো খবর..