× Banner
সর্বশেষ
পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’

কামারখন্দ উপজেলায় গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য মারা গেছেন।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম মিল্টন মারা গেছেন।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিল্টন উপজেলার জামতৈল ইউনিয়নের বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য  ছিলেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার  জানান, রোববার (১৯ জুন) রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিল্টন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মো. আলী জিন্না বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কামারখন্দ থানায় একটি  মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..