× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

কাবুলের হামিদ করজই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ১০৩, আহত দেড় শতাধিক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/kabul-airport-attack.jpg

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার হওয়ায় জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে, কাবুল এয়ারপোর্ট ব্লাস্টে তালিবানের ২৮ জন সদস্যও মারা গিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স এই কথা জানিয়েছে। তালিবানও এই খবরের সত্যতা স্বীকার করেছে। রিপোর্টে বলা হয়েছে যে, তালিবানিরা কাবুল এয়ারপোর্টের বাইরে মোতায়েন ছিল। তালিবান দাবি করেছে যে, এই হামলায় আমেরিকার থেকে বেশি মানুষ তাঁরা হারিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগন জানিয়েছে, ‘বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটে প্রথম ব্লাস্ট হয়। এরপর এয়ারপোর্টের পাশে বৈরত হোটেলের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। সেখানে ব্রিটেনের জওয়ানরা ছিল। এয়ারপোর্টের বাইরে তিন সন্দেহভাজনকে দেখা যায়। তাঁদের মধ্যে দুজন আত্মঘাতী হামলাকারী ছিল। আর তৃতীয়জন বন্দুক নিয়ে এসেছিল। হামলার পর বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ করে দেওয়া হয়।”

মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল ম্যাকেঞ্জি বলেন, ‘আপাতত ৫ হাজার মানুষ কাবুল এয়ারপোর্টে বিমানের অপেক্ষায় রয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার জন মার্কিন নাগরিক। ১৪ আগস্ট থেকে এখনও পর্যন্ত আমরা এক লক্ষ চার হাজার সাধারণ মানুষকে উদ্ধার করেছি। এদের মধ্যে ৬৬ হাজার মার্কিন নাগরিক আর ৩৭ হাজার আমাদের সহযোগী দেশের নাগরিক রয়েছে।”

পরপর দুটি বিস্ফোরণে বৃহস্পতিবার কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। তবে, এখানেই আতঙ্ক শেষ হচ্ছে না।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জঙ্গিরা আবারও আত্মঘাতী হামলা করতে পারে। অন্যদিকে এই হামলার পড় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, আমরা আফগানিস্তান থেকে আমেরিকার নাগরিকদের উদ্ধার করব।

বাইডেন আরও বলেছেন, আমরা আমদের আফগান সহযোগীদের উদ্ধার করব আর আমাদের অভিযান জারি রাখব। কাবুল হামলা নিয়ে বাইডেন বলেন, আমরা ক্ষমা করব না। আর এই ঘটনাও ভুলব না। আমরা ওঁদের খুঁজে বের করব।

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানের কবজা হওয়ার পর থেকেই দেশেজুড়ে আতঙ্কের মহল সৃষ্টি হয়েছে। চারিদিক থেকে নিরীহ নাগরিকদের উপর অত্যাচারের কাহিনী উঠে আসছে। পাশাপাশি মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়া শরিয়া আইন লাগু করছে তালিবান। আর এরই মধ্যে এই হামলা দেশ তথা বিশ্বের মানুষের মনে আরও বেশি করে আতঙ্কের সৃষ্টি করল।


এ ক্যটাগরির আরো খবর..