× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

কাফির-মুশরিকদের অনুকরণে পোশাক পরিধান ইসলামে হারাম

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
কাফির-মুশরিকদের অনুকরণে পোশাক

ইসলামে কাফির, মুশরিক ও পাপাচারীদের অনুকরণে পোশাক পরিধান করা হারাম।  গ্রহণ করা বৈধ কিন্তু পরিধান নিষিদ্ধ। পুরুষের জন্য স্বর্ণখচিত ও রেশমি কাপড় পরিধান করাও নিষিদ্ধ।

এছাড়াও ইসলামে খোদ কাপড় গ্রহণ করা নিষিদ্ধ ও নাজায়েজ। যেমন—অবৈধ অর্থে কেনা কাপড়, এমন পাতলা কাপড়, যার ফলে লজ্জাস্থান প্রকাশ পায়, আঁটসাঁট পোশাক, যার ফলে বিভিন্ন অঙ্গের অবস্থান ও দৈহিক গঠন স্পষ্ট বোঝা যায়।

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরিধান করা হারাম। নারীদের জন্য হাতের কবজি, পায়ের টাখনু ছাড়া অন্য অঙ্গ প্রদর্শন করা ও মাথার চুল খোলা রাখা নিষিদ্ধ। খোদ কাপড়টি গ্রহণ এবং এর পরিধানের পদ্ধতিও সঠিক। কিন্তু এই কাপড় পরিধানের উদ্দেশ্য ও নিয়ত বিশুদ্ধ নয়। যেমন—খ্যাতি কিংবা লোক দেখানোর জন্য পোশাক পরিধান করা।

যেসব পোশাক দিয়ে লজ্জাস্থান আবৃত হয় না, ইসলামে সেগুলোকে পোশাকই বলা হয় না—অর্থমূল্য ও সৌন্দর্য প্রকাশে তা যতই অভিজাত হোক না কেন। কেননা এর মাধ্যমে পোশাকের আসল উদ্দেশ্যই অর্জিত হয় না। (তাকমেলায়ে ফতহুল মুলহিম : ৪/৭৭)

যে ব্যক্তি কোনো নারীর পোশাক নিয়ে গভীরভাবে চিন্তা করে, অতঃপর তার দৈহিক গঠন দেখতে থাকে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাই এমন কাপড় পরিহিত কাউকে দেখাও নিষিদ্ধ। কেননা এটি নিছকই কাপড় দেখা নয়; বরং সতরের অঙ্গগুলো দেখার শামিল। (রদ্দুল মুহতার : ৬/৩৬৬)

আল্লামা ইউসুফ লুদয়ানভি (রহ.) লিখেছেন, যদি শাড়ি এভাবে পরিধান করা হয় যে তাতে পুরো দেহ ঢেকে ফেলা যায়, তাহলে শাড়ি পরিধানে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকাল হাজারো নারীর মধ্যে হাতে গোনা কয়েকজন পুরো শরীর ঢেকে শাড়ি পরে থাকেন। তাই শাড়ি পরে যেহেতু শরয়ি পর্দা রক্ষা করা যায় না। সুতরাং শুধু শাড়ি পরিধান করে নারীদের জন্য বাইরে বের হওয়া বৈধ নয়। তবে পুরো শরীর ঢেকে রাখার শর্তে বৈধ। (আপ কে মাসায়েল আওর উনকা হল : ৮/৩৬৬)

নারী-পুরুষের সতর কতটুকু?

পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নারীদের চেহারা, পা ও দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর সতর। (যদিও এই তিনটি অঙ্গ পর্দার বিধানের অন্তর্ভুক্ত)

সতর ঢাকার জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক. পোশাক দ্বারা সতরের অঙ্গগুলো ভালোভাবে ঢেকে ফেলতে হবে। দুই. পোশাকটি মাত্রাতিরিক্ত পাতলা হতে পারবে না। তিন. আঁটসাঁট পোশাক হতে পারবে না।

লেখক : শিক্ষক, মাদরাসাতুল মদিনা, নবাবপুর, ঢাকা


এ ক্যটাগরির আরো খবর..