× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

মৎস্যজীবীদের জন্য ৮৮৯.৯৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
জেলেদের জন্য ভিজিএফ চাল

মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন ৮৮৯.৯৬ (আটশত ঊননব্বই দশমিক নয় ছয়) মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দের মাধ্যমে মৎস্যজীবীদের খাদ্য সহায়তা প্রদান করছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১০টি উপজেলায় ২২ হাজার ২ শত ৪৯টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর আওতায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে মে-জুন ০২ (দুই) মাস প্রতি মাসে ২০ কেজি হারে চাল প্রদান করা হবে।

১৩ মে (বুধবার) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী আদেশ জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভিজিএফ চাল ১০ জুন ২০২০ তারিখের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ দেয়া যাবেনা মর্মেও বরাদ্দ আদেশে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো রাঙামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা।

উল্লেখ্য, প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ। চলতি অর্থবছরে মে-জুন দুই মাসের জন্য সরকার সংশ্লিষ্ট জেলার মৎস্যজীবীদের মানবিক সহায়তা প্রদান করছে।


এ ক্যটাগরির আরো খবর..