× Banner
সর্বশেষ
তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার

কান্না দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির প্রতীক

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

দি নিউজ ডেস্কঃ প্রতিটা জিনিসের নিজস্ব একটা রূপ আছে। তেমনি দুঃখবোধেরও একটা নিজস্ব রূপ আছে। দুঃখবোধের বাহ্যিক প্রকাশ হলো কান্না। আপনি যখন কান্না করেন তখন মনে করা হয় আপনি মানুষিক ভাবে দুর্বল আর নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই অনেকেই কান্না ব্যাপারটিকে নিজের মাঝে লুকিয়ে রাখেন। কিন্ত এই ধারণাটি একদম সঠিক নয়। তারাই মানসিকভাবে বেশি শক্তিশালী যারা তাদের দুঃখের আবেগকে প্রকাশ করতে ভয় পায় না।

আপনি যখন প্রচুর আনন্দে থাকেন তখন কি সুখী চেহারাটা লুকিয়ে রাখেন? যখন উত্তেজিত কোনো খবর পান তখন কি মনের উত্তেজনা লুকিয়ে রাখেন? তাহলে কষ্ট পেলে কাঁদবেন না কেনো?

যারা নিজের দুঃখবোধকে লুকিয়ে রাখেন তারা নিজেরাই নিজেদেরকে সবচেয়ে বেশি ধোঁকা দেন। কান্না দুর্বলতার লক্ষণ নয়। আপনি যে মানুষ এবং আপনার অনুভূতি আছে তাকেই নির্দেশ করে কান্না।

জেনে নিন কান্না করার উপকারিতা-

স্ট্রেস এবং টেনশন দূর করে:
কান্না স্ট্রেস, টেনশন দূর করে মন ভাল করে দিয়ে থাকে। বিশেষজ্ঞের মতে, কান্না চোখের কেমিক্যাল দূর করে থাকে যা স্ট্রেস, দুশ্চিন্তা তৈরি করার জন্য দায়ী। এটি স্ট্রেস কমাতে সাহায্য করে। স্ট্রেস আপনার হার্ট, মস্তিষ্কের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

কান্না চোখ পরিষ্কার করে:
কান্নাও স্বাস্থ্যের জন্য উপকারী। পেঁয়াজ কাটার সময় এর উপাদান চোখের ভিতরে আঘাত আনে এবং সালফিউরিক উপাদান তৈরি করে। যা চোখের পানি তৈরি করে এবং চোখের অভ্যন্তরীণ ময়লা দূর করে দেয়।

ব্যাকটেরিয়া দূর করে:
চোখের পানিতে লাইসোসোম নামক অ্যান্টিব্যকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান আছে যা চোখের ৯০-৯৫ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে দিয়ে থাকে মাত্র পাঁচ মিনিটে!

রক্তচাপ কমায়:
গবেষণায় দেখা গেছে কান্না রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে। যা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।

মন ভাল করতে:
কান্না মনের কষ্ট দূর করে মন হালকা করে থাকে। আবেগপ্রবণ কান্নাতে এনডোরফিন নামক উপাদান নি:সৃত হয় যা দুশ্চিন্তা দূর করে থাকে। তাই মন খারাপের সময় কাঁদুন, দেখবেন মন অনেকখানি ভাল হয়ে গেছে। বয়স্কদের কান্নাকে অস্বস্তিকর এবং লজ্জাজনক মনে করা হয়। কিন্তু কান্না আপনার মন সুস্থ রাখতে সাহায্য করে। তাই কান্নাকে চেপে না রেখে, কেঁদে ফেলুন।

একজন মেয়ে যখন কাঁদে তখন মনে করা হয় সে অস্তির এবং অন্যের মনোযোগ পাওয়ার জন্য কাঁদছে। একজন ছেলে কাঁদলে মনে করা হয় সে কাপুরুষ, দুর্বল। এজন্যই নারী পুরুষ উভয়ই তাদের দুঃখবোধের আবেগকে মনের গভীরে লুকিয়ে রাখার চেষ্টা করে। যারা মানুষের সামনে তাদের দুঃখের আবেগকে প্রকাশ করতে পারে তাদের তো সাহসী বলা যেতেই পারে!

কান্নার জৈবিক ক্ষমতাটির বিষয়ে উপলব্ধি করা উচিৎ আমাদের সবার। কারণ কান্না দুর্বলতার লক্ষণ নয় বরং অভ্যন্তরীণ শক্তির প্রতীক।


এ ক্যটাগরির আরো খবর..