ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের শুরুতে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শিখ নেতা হত্যার বিষয়ে মার্কিন উদ্বেগ সেই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে কিনা– এমন প্রশ্নের জবাবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘যে দেশই ক্ষতিগ্রস্ত হোক না কেন, যুক্তরাষ্ট্র তার নীতির পক্ষে দাঁড়াবে।’
কানাডা বলেছে, গত জুনে শিখ মন্দিরের বাইরে ৪৫ বছর বয়সী হারদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য’ তথ্য তাদের কাছে রয়েছে। সুলিভান উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে উভয় দেশের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেছেন, এ বিষয়ে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব নেই। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে এই ধারণা প্রত্যাখ্যান করছি যে, যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে একটি ফাটল রয়েছে। আমরা অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আমরা এই তদন্তকে এগিয়ে নিতে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় দেখতে চাই।’
বাইডেনের উপদেষ্টা সুলিভান হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের জন্য উদ্বেগের বিষয়। এটি এমন একটি বিষয়, যা আমরা গুরুত্ব সহকারে নিয়ে থাকি। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমরা কাজ চালিয়ে যাব এবং আমরা তা করব দেশ নির্বিশেষে। এ ধরনের কর্মের জন্য আপনি কিছু বিশেষ ছাড় পাবেন না। দেশ নির্বিশেষে আমরা দাঁড়াব, আমাদের মৌলিক নীতিগুলো রক্ষা করব এবং আমরা কানাডার মতো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করব। তারা তাদের আইন প্রয়োগ ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করবে।’
শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকার দিকে সবার কৌতূহলী দৃষ্টি। নয়াদিল্লির ব্যাপারে ওয়াশিংটন নমনীয় অবস্থান নিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। তবে জ্যাক সুলিভান বলেছেন, শিখ নেতা হত্যা ইস্যুতে ওয়াশিংটন ভারতকে কোনো ‘বিশেষ ছাড়’ দিচ্ছে না। যুক্তরাষ্ট্র ভারতের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করেছে।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং অন্যান্য পশ্চিমা নেতা সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে নিজ্জার হত্যার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলেছেন। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি গোয়েন্দা শেয়ারিং নেটওয়ার্ক রয়েছে। নাম ফাইভ আই। তাদের মধ্যে একটি দেশ শিখ নেতা হত্যায় ভারতের জড়িত থাকার তথ্য পেয়েছে। তবে দেশটির নাম প্রকাশ করা হয়নি। এসব দেশের বেশ কয়েকজন নেতা সরাসরি মোদির কাছে নিজ্জার হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেছে বলে সংবাদপত্রটি জানিয়েছে। জি২০ আলোচনার সঙ্গে জড়িত তিন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানায়, নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মোদির সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য অনুরোধ করেন এসব দেশের নেতাদের। এর পর বাইডেন এবং অন্যান্য নেতা শীর্ষ সম্মেলনে মোদির কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেন।
বার্তা সংস্থা রয়টার্স কানাডা সরকারের একটি ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে বলেছে, এ ইস্যুতে অটোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। কানাডার কাছে থাকা প্রমাণ যথাযথ সময়ে মিত্রদের সঙ্গেভারতের সর্বশেষ অভিযোগ ও ভিসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এসব কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় প্রশ্নের জবাবে তিনি আবারও তার আগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি গত সোমবার যা বলেছি, তার পেছনে বিশ্বাসযোগ্য বেশ কিছু কারণ রয়েছে। ভারত সরকারের এজেন্টরাই কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যায় জড়িত থাকতে পারে।’ ভাগাভাগি করা হবে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো আবারও বলেছেন, ভারতীয় এজেন্টরাই শিখ নেতা নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। এর পক্ষে যথেষ্ট ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে।
ভারতের সর্বশেষ অভিযোগ ও ভিসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এসব কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় প্রশ্নের জবাবে তিনি আবারও তার আগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি গত সোমবার যা বলেছি, তার পেছনে বিশ্বাসযোগ্য বেশ কিছু কারণ রয়েছে। ভারত সরকারের এজেন্টরাই কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যায় জড়িত থাকতে পারে।’
ট্রুডো বলেন, ‘আইনের শাসনের দেশ হিসেবে ওই সব প্রক্রিয়া প্রকাশ করার ক্ষেত্রে নির্ভুল ও নিরপেক্ষতা নিশ্চিত করার বাধ্যবাধকতা আমাদের রয়েছে। এটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। একই সময়ে আমরা নিশ্চিত করতে চাই, কানাডার নাগরিকরা সুরক্ষিত। আমরা সব সময় আন্তর্জাতিক ন্যায়নীতির পাশে রয়েছি।’
তিনি বলেন, ‘আমরা ন্যায়ভিত্তিক শাসনের পাশে রয়েছি। আমরা আইনের শাসনের পাশে রয়েছি। একটি দেশের মাটিতে তার দেশের নাগরিককে হত্যায় অন্য দেশের জড়িত থাকা কতটা গ্রহণযোগ্য, আমরা সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।’
কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দিন দিন ভারতের গুরুত্ব বাড়ছে। শুধু অঞ্চল হিসেবে নয়, আন্তর্জাতিক দিক বিবেচনায় আমরা ভারতের সঙ্গে কাজ করে যেতে চাই। আমরা ভারতকে উস্কানি বা তাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি করতে চাই না।
এরই মধ্যে কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন সিবিসি বৃহস্পতিবার প্রথমবারের মতো গোয়েন্দা তথ্যের বিস্তারিত প্রকাশ করেছে। কানাডীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে চ্যানেলটি জানায়, নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে কয়েক মাসের তদন্তে নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দেশটিতে কর্মরত ভারতীয় কূটনীতিকসহ কর্মকর্তাদের যোগাযোগ-সংক্রান্ত তথ্য আছে। একাধিক জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সূত্রের ভাষ্য, ভারতীয় কর্মকর্তারা কানাডার কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ অভিযোগ অস্বীকার করেননি। তবে ভারত দাবি করেছে, কানাডা তাদের সুনির্দিষ্ট তথ্য দেয়নি।