× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন কানাডায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে ।

স্থানীয় সময় শুক্রবার পশ্চিমের প্রদেশ সাসকাচুয়েনের লা লচি কমিউনিটি স্কুলে এ ঘটনা ঘটে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, ওই বন্দুকধারী স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। তবে এ ঘটনার পরপর তাকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ১২টিরও বেশি গুলির আওয়াজ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মউরিন লেভি জানান, প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বন্দুকও জব্দ করা হয়েছে। ‘এই মুহূর্তে জননিরাপত্তায় কোনো হুমকি নেই’ বলেও জানান তিনি।

জাস্টিন ট্রুডো এ ঘটনাকে অভিভাবকদের জন্য ‘সবচেয়ে বাজে দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..