× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক

কানাডায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

ACP
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
কানাডায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে গতকাল শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির অংশ হিসেবে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। 

এরপর হাইকমিশনার ও হাইকমিশনের অন্যান্য সদস্যবৃন্দের অংশগ্রহণে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হাইকমিশনের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাকর্মচারী এবং কানাডাস্থ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

হাইকমিশনার তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের সকল শহিদ এবং ৭১এর মহান স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেনরাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার রক্ষা কেবল একটি সাংস্কৃতিক দাবি ছিল নাবরং এটি ছিল একটি রাজনৈতিক জাগরণের সূচনা, যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। 

ইউনেস্কো কর্তৃক এই দিনের স্বীকৃতি প্রমাণ করে যে ভাষার অধিকার একটি মৌলিক মানবাধিকার। হাইকমিশনার বলেনপ্রবাসী বাংলাদেশিরা জাতির অবিচ্ছেদ্য অংশতাঁরা বিদেশের মাটিতে দেশিয় ঐতিহ্য লালন এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে শেকড়ের সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

১২ ফেব্রুয়ারি ২০২৬-এর সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কথা উল্লেখ করে হাইকমিশনার গণতান্ত্রিক পুনর্গঠনসুশাসন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেনযেখানে সকল ভাষা ও সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত হবে


এ ক্যটাগরির আরো খবর..