শ্রীবাস মজুমদার, লক্ষীপুর :- লক্ষীপুরে কমলনগর উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুটি বুথে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে পাঁচজন অভিভাবক সদস্য প্রার্থী অংশ নেন। এদের মধ্যে নির্বাচিত হয়েছেন ১। মোঃ নুর নবী (মামুন) ১৭৯ ভোটে নির্বাচিত হয়েছেন। ২।মোঃআজাদ উদ্দিন ১৬২ ভোট পেয়েছে। ৩। আজাদ হোসেন ১৫৭ ভোট পেয়েছে। ৪। মোঃজিল্লুর রহিম ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হলেন,এবং ওই ইস্কুলে ১২ জন শিক্ষকের মধ্যে ২ জন নির্বাচিত হয়ে ছিলেন তারা হলেন ১।আবদুর রশিদ ২।মো: নাছির মাহামুদ বি এস সি।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩১০ জন। এর মধ্যে ২৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তহিদুল ইসলাম ।
কমলনগর থানার ওসি ইকবাল হোসেনের নেতৃত্বে আইন শৃংঙ্খলার দ্বায়িত্ব পালন করেন এ এস আই আবদুল কাদের ও তাদের সঙ্গীও ফোর্স। পরে বিজয়ীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন সেখানে উপস্থিত ছিলেন, রাজনিতিক নেত্রী বৃন্দ ও সুধী সমাজ।
আরো উপস্থিত ছিলেন মিডিয়া কর্মী, ডে নাইট নিউজের জেলা প্রতিনিধি নাসির মাহামুদ,দৈনিক স্বাধীন বাংলা 24এর সম্পাদক মোঃ নুর হোসেন,কমলনগর দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধিঃ শ্রীবাস মজুমদার, আমাদের সময় পত্রিকার কমলনগর প্রতিনিধিঃ মুছা কালিমুল্লা, বাংলাদেশের খবর প্রতিনিধিঃ এম শারিয়ার কামাল, বাংলাদেশ জার্নাল কমলনগর প্রতিনিধিঃ আমজাদ হোসেন (আমু)।
কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোঃ ইকবাল হোসেন বলেন, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। আমি অভিভাবক ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সবাইকে অভিনন্দন জানাই।





