× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

কাতার ও জিবুতি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরানের সাথে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কাতার ও জিবুতি এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল। বুধবার দেশ দুটি তেহরান থেকে তাদের রাষ্ট্রদূতদের  প্রত্যাহার করে নিয়েছে।

গত সপ্তাহে তেহরানে দূতাবাসে হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে কাতার ও জিবুতি তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার এ ঘোষণা দিল।

এর আগে  সৌদি দূতাবাসে হামলার ঘটনায় বাহরাইন, সুদান ও কুয়েত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

গত শুক্রবার সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনায় ইরান তাৎক্ষনিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছিল। রোববার ভোরে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা । একপর্যায়ে ওই দূতাবাস ভবনে তারা আগুন ধরিয়ে দেয়।

এদিকে নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর আন্তর্জাতিক সমালোচনার পরিপ্রেক্ষিতে সৌদি  আরবের পাশে দাঁড়িয়েছে জর্ডান ও তুরস্ক ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, সন্ত্রাসবাদের অভিযোগে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবের ‘অভ্যন্তরীণ ব্যাপার।’

তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে এরদোগান বলেন, আল-কায়েদার সঙ্গে যোগসূত্রতার অভিযোগে যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের মধ্যে ৪৬ জন সুন্নি মুসলমান। শুধু একজন শিয়া নেতা ছিলেন। আর এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল সৌদি এবং তা বাস্তবায়ন করেছে। এটা তাদের সিদ্ধান্ত।

তথ্যসূত্র : আল-জাজিরা অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..