× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

কাতার উপহার দিল ১৮‌ ঘোড়া-বাংলাদেশ দিচ্ছে চিত্রা হ‌রিণ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
কাতার উপহার দিল ১৮‌ ঘোড়া-বাংলাদেশ দিচ্ছে চিত্রা হ‌রিণ

কাতারের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশকে ১৮টি ঘোড়া উপহার দেওয়া হয়েছে। শুভেচ্ছা উপহার হিসেবে দেশ‌টিকে কিছু চিত্রা হরিণ উপহার দিচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ আগস্ট) কাতা‌রের দোহার বাংলা‌দেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ উপহার বিনিময় হয়।

দূতাবাসের বিজ্ঞ‌প্তিতে জানানো হয়, কাতারের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশকে ১৮টি ঘোড়া শুভেচ্ছা স্মারক হিসেবে দেওয়া হয়েছে। সোমবার আমিরী বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ওই ঘোড়াগুলো বাংলাদেশে পাঠানো হয়। একই ফ্লাইটে কাতার আর্ম ফোর্স রিলেশনস প্রধান ব্রিগেডিয়ার আজিজের নেতৃত্বে কাতার সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল উপহার হস্তান্তরের জন্য বাংলাদেশে আসেন।

বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ওই দলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন। ফিরতি ফ্লাইটে বাংলাদেশ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে কিছু চিত্রা হরিণ পাঠানো হবে।

দোহা থে‌কে উপহা‌রের বি‌শেষ ফ্লাই‌টি যাত্রার প্রাক্কালে কাতার বিমান বাহিনীর আল উদেইদ এয়ারবেজে উপস্থিত ছিলেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, কাতার আর্ম ফোর্স রিলেশনস প্রধান ব্রিগেডিয়ার আজিজ, বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ও দূতালয় প্রধান তনময় ইসলাম।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এবং কাতারের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রসহ বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। এই শুভেচ্ছা উপহার বিনিময় কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত কর‌ছি।

দূতাবাস জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের আমন্ত্রণে কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম বিন হামাদ আল আকিল আল নাবেত গত ৬ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথি হিসেবে ১৯ জন প্রতিনিধিসহ তিন দিনের সফরে ঢাকায় এ‌সে‌ছি‌লেন। কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বাংলাদেশ সফরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিকতায় কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ওই ১৮টি ঘোড়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই শুভেচ্ছা উপহার ঢাকায় পৌঁছালে বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ আল-মামুন ঘোড়াগুলো গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া বিন আলি আল কাহতানি।


এ ক্যটাগরির আরো খবর..