× Banner
সর্বশেষ
একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

ইমদাদুল হক,পাইকগাছা

কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
কাজী ইমদাদুল হক স্মৃতি পদক

সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও শিক্ষাবিদ, কলামিস্ট ও গবেষক অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল কাজী ইমদাদুল হক স্মৃতি পদক- এ মনোনিত হয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ানের সাবেক সভাপতি ও বিভুতিভূষণ মণ্ডল শহীদ আবুল কাশেম কলেজের (কৈয়াবাজার, হরিণটানা, খুলনা) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২২ শুক্রবার কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী।

পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী ইমদাদুল হক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..