× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

কাজল আইটেম গানে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: কাজল আগরওয়াল ভারতের জনপ্রিয় অভিনেত্রী। দক্ষিণী সিনেমার মাধ্যমে পরিচিত পেলেও বলিউড সিনেমাতেও কাজ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী রয়েছে তার খ্যাতি।

সাধারণত সিনেমায় রোমান্টিক এবং শান্তশিষ্ট স্বভাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। তবে খোলস ছেড়ে এবার আইটমে গানে হাজির হয়েছেন কাজল আগরওয়াল।

‘জনতা গ্যারেজ’ সিনেমার ‘পাক্কা লোকাল’ শিরোনামের আইটেম গানে দেখা যাবে কাজলকে। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে আইটেম গানে তার লুক কেমন হবে তা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। জানিয়েছেন খুব শিগগিরই পর্দায় এ রূপে হাজির হবেন তিনি।

শোনা যাচ্ছে, গানে বেশ আবেদনময়ী রূপে হাজির হবেন কাজল। এ জন্য অনেক অনুশীলনও করেছেন তিনি। এ গান মুক্তির পর তিনি ‘হটেস্ট অভিনেত্রী’ তকমাটা পাবেন বলে মনে করছেন অনেকেই।

‘জনতা গ্যারেজ’ সিনেমাটি পরিচালনা করছেন কোরাতালা শিবা। এ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে থাকছেন সামান্থা এবং নিতিয়া মেনন। নায়ক থাকছেন জুনিয়র এনটিআর। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..