কামারখালী বাজারে কাচাঁমালের দাম উর্ধ্বমুখী

কামারখালী বাজারে কাচাঁমালের দাম উর্ধ্বমুখী

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে কাচাঁমালের দাম উর্ধবমুখী বলে সংবাদ পাওয়া যায়।

সংবাদ শুনে আজ শনিবার বাজারে গিয়ে কাচাঁমালের বাজার উর্ধবমুখী বলে সত্যতা পাওয়া যায়। বাজারে মরিচ ১ কেজি- ১০০টাকা, আলু ১ কেজি- ৩০ টাকা, বেগুন ১ কেজি-৫০ টাকা, পটল ১ কেজি- ৬০ টাকা, উছতা ১ কেজি- ৮০ টাকা, কচুরমুখী ১ কেজি- ৬০ টাকা, ধুনদল ১ কেজি-৪০ টাকা এ ছাড়া আরও অন্যান্য কাচাঁমালের দাম উর্ধবমুখী। তবে রসুন ও পেয়াজ তুলনা কেজি প্রতি দাম কম।

পেয়াজ ১ কেজি- ৩০-৪০ টাকা, রসুন ১ কেজি- ১০০-১২০ টাকা। মাছ ও মুরগীর বাজার চড়া এবং গরুর গোশত ও খাসি অপরিবর্তিত। এ ব্যপারে ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন মোকামে আমদানী কম এবং দাম বেশী। তাছাড়া কৃষকদের সাথে আলাপ করে জানা যায় কয়েকদিন একাধারে অনাবৃস্টি ও অতিবৃস্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার কারনে কাচাঁমালের বাজার উর্ধবমুখী।

পক্ষান্তরে দেশে করোনার কারনে মানুষ কাজ কর্ম করতে না পেরে ঘরমুখী হয়ে আছে। তাই মানুষের হাতে টাকা না থাকার দায়ে দিশেহারা। সর্বপরি মানুষের অভাবের কথা চিন্তা করে করোনার দায়ে বাজার উর্ধবমুখী কিনা বাজার মনিটরিং করার জন্য বাজার মনিটরিং কর্তৃপক্ষের ক্রেতারা জোরালো দাবী করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।