× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

কাঁধে নেয়া যাবে স্কুটার!

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাজারে এসেছে নতুন একটি ইলেকট্রিক স্কুটার। নাম ইআরবি ইলেকট্রিক স্কুটার।

এই স্কুটারটি এতই ছোট আর হালকা যে এটি ব্যবহার শেষে ভাজ করে কাধে নেয়া যায়।

মূলত সব জায়গাতেই চালানোর উপযোগী করে এই ই-বাইকটি বানানো হয়েছে। কোন বিপণন কেন্দ্রের ফাঁকা জায়গায় অথবা কোন ব্রিজের ওয়াক ওয়েতে সহজেই চলাচলের জন্য এই বাইক তুলনাহীন।

নতুন এই ই-বাইকটির ওজন মাত্র ১৫কেজি। ভাঁজ করার পর যে কেউ এটা সহজে বহন করতে পারবেন। যদিও কাঁধে নেয়ার জন্য অথবা বহন করার মতো কোন হাতল এই সাইকেলটিতে নেই। তবে কায়দা করে এর জন্য একটি ব্যাগ প্যাক বানিয়ে নিলেই হয়। বাইকটি সহজেই পার্ক করে রাখা যায় কোন টেবিলের পাশে। ভাঁজ থেকে খুলে এটি চলাচলের উপযোগী করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে।

ই-বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি ২৫০ ওয়াটের ব্রাশলেস মোটর এবং একটি ৩৬ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। চার ঘন্টায় ব্যাটারিটি ফুল চার্জ হবে। একবার ফুল চার্জে ই-বাইকটি চলবে ৩২ কিলোমিটার পর্যন্ত। বাইকটিতে ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে। ফুল, হাফ আর এম্পটি এই তিনটি মোড জানা যাবে ইন্ডিকেটরে।

ই-বাইকটির গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। নিয়ন্ত্রণের জন্য এর পেছনের চাকায় হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে। এটি ৩৫ ইঞ্চি লম্বা এবং ভূমি থেকে চালকের আসন পর্যন্ত উচ্চতা ২৮ ইঞ্চি।

ই-বাইকটিতে ব্যাগ বা অন্য জিনিসপত্র বহন করার জন্য একটি ক্যারিয়ার আছে। এর হ্যান্ডেলে একটি কফি স্ট্যান্ডও রয়েছে। এর সিটের নিচে একটি সাসপেনশন ও রয়েছে।

এতো সুযোগ সুবিধা থাকলেও ই-বাইকটার দাম কিন্তু হাতের নাগালে নয়। এই ই-বাইকটির মূল্য ১৫০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ লক্ষ ১৮ হাজার টাকা।


এ ক্যটাগরির আরো খবর..