× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কসবায় বন্দুকযুদ্ধ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লোকমান হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মীরপুকুরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি গুলি ও চারটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ জানান, গভীর রাতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল লোকমান ও তার দল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময়  গুলিবিদ্ধ হয়ে লোকমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় একটি পাইপগান, তিনটি গুলি ও চারটি চাপাতি উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..