× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

ধামইরহাটে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ের সহপাঠি শ্রীঘরে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, থানা পুলিশ লম্পট ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি উপজেলার হাটনগর এলাকার।

থানার এজাহার সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাতের খাবার শেষে হাটনগর গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী তার কলেজ পড়–য়া মেয়ে ও পরিবারে অন্যান্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ১৮ জুলাই রাত ৩ টার দিতে বড় মেয়ে জগদল আদিবাসী স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী (১৮) চিৎকার করে।

মেয়ের চিৎকার শুনে মেয়ের ঘরে গিয়ে একই শ্রেনির শিক্ষার্থী রুপনারায়নপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৮) কর্তৃক মেয়েকে ধর্ষণ করতে দেখে। এ সময় শাহানাজ বেগম স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় ধর্ষক আরিফুল কে আটক করে থানায় খবর দেয়। থানা পুলিশ ধর্ষক আরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ভিকটিমের মা শাহানাজ বেগম বাদী হয়ে ধর্ষণের অভিযোগ থানায় আনলে তা ধর্ষণ মামলা রেকর্ড করে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে, মামলা নং-২০, তারিখ-১৮/০৭/২০২০ ইং।


এ ক্যটাগরির আরো খবর..