কলাবাগানে ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কলাবাগানে ট্রাকচাপায় শিশির মৃধা (৪৫) নামে এক কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে গ্রিন রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ও তার হেলপার আহত হয়েছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত  আরটিভি অনলাইনকে বলেন, রাত দেড়টার দিকে গ্রিন রোড এলাকায় সড়ক পার হওয়ার সময় শিশির মৃধাকে চাপা দেয় ওই ট্রাকটি। পরে শিশিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালককে আটক করা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।