মেহেরপুরের প্রবীন শিক্ষক আলউদ্দিন মাষ্টার আর নেই ।। দাফন সম্পন্ন

মেহের আমজাদ,মেহেরপুর (২৯/০৫/১৭): মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিল-এর অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আলউদ্দিন মাষ্টার আর নেই ।

আজ সোমবার ভোর ৫টার দিকে মেহেরপুর শহরের নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহে—- রাজিউন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর । আলউদ্দিন মাষ্টার মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, ৪ মেয়ে সহ  আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

সোমবার বিকাল ৪টায় কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিদ্যালয় মাঠে নমাজের জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।

জানাজায় মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মদ বিজন, সাবেক পৌর মেয়র মোতছিম বিল্লাহ মতু, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান  মাহাবুবুল আলম, জেলা জামায়াতের আমির মাও.তাজউদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর সোহেল রানা ডলার সহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাজায় অংশ গ্রহন করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।