মহেশপুরে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:   ৩.০১.২০১৮ ইং বুধবার সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হল রুমে কর্মপরিকল্পনা-২০১৮ নিয়ে উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,সুশীল সমাজ,শিক্ষক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ নিয়ে উন্নয়ণ সংলাপের আয়োজন করা হয়।

এ সংলাপে স্বচ্ছতা,জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুল ইসলাম রনি এর সভাপতিত্বে উক্ত সংলাপ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাক্তার মোঃ নাসির উদ্দিন,পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন,সহকারী কমিশনার ( ভুমি)জনাবা রোজিনা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ মেহেরুন নেছা,কৃষি কর্মকর্তা আবু তাল-হা,সমাজ সেবা কর্মকর্তা মোঃ আইনাল হক, মহেশপুর পৌর (ল্যাব) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম খাইরুল আনাম,জেলা পরিষদের সদস্য আবুল হাসেম,জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন,মহেশপুর বি আর ডি পি চেয়ারম্যান ও জেলা আ’লীগ সদস্য মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আ’লীগ সভাপতি শ্রী অমল কুন্ডু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।