× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশের বিজয় উৎসব’

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

কলকাতা প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গে কলতাকায় শুরু হচ্ছেবাংলাদেশের বিজয় উৎসব কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে পাঁচদিনব্যাপি অনুষ্ঠান শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। আগামী ১৯ ডিসেম্বর প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ওই অনুষ্ঠান

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদুতাবাসের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ

জকি আহাদ বলেন, বাংলাদেশ বিজয় দিবস উৎসবের উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকেবঙ্গবন্ধুর বাংলাদেশশিরোনামে একটি স্থিরচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করবেন।

এছাড়া বছর এই বাংলাদেশের বিজয় উৎসব অনুষ্ঠানে গত বছরের মতো থাকবে বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি উৎসব প্রাঙ্গনে থাকবে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, তাঁত সহ বিভিন্ন বাংলাদেশী পণ্যের মেলা। থাকবে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দাবারও। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র, চলচিত্র প্রদর্শনী, নাটক, বক্তৃতামালাও থাকবে এই অনুষ্ঠানে।

কলকাতার বুকে পাঁচ দিনের এই বাংলাদেশ উৎসবে সঙ্গীত শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, সাদি মোহাম্মদ, ইয়াকুব আলি খান, এস আই টুটুল, জিনাত জাহান মুন্নী, সাজিদ আকবর, সালমা আকবর, দিল আফরোজ রেজা সহ প্রমুখ। এছাড়াও থাকবে ব্যান্ড সংগীতের দল ফিডব্যাক, লালন সংগীতের দল ভাবনগর, সুফী সংগীতের দল আবিদ শিল্পগোষ্ঠী। থাকবে সুবচন নাট্য সংসদের নাটকমহাজনের নাও


এ ক্যটাগরির আরো খবর..