আজ ভোরে মারা গেলেন কলকাতার অভিনেত্রী সোনালী

আজ ভোরে মারা গেলেন কলকাতার অভিনেত্রী সোনালী

হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরবেলা মারা গেছেন কলকাতার অভিনেত্রী সোনালী চক্রবর্তী। কেওড়াতলা মহাশ্মশানেসম্পন্ন হবে সোনালী চক্রবর্তী শেষকৃত্য।

আজ ৩১ অক্টোবর সোমবার ভোর ৪ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। স্ত্রীর মৃত্যুর খবর ফেসবুকে জানিয়ে অভিনেতা শঙ্কর চক্রবর্তী লেখেন, ‘ভরা থাক স্মৃতি সুধায়’।

জানা গেছে, গত দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী।

সোনালী চক্রবর্তীর মৃত্যুতে প্রসঙ্গে স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী বলেন লিভার প্রবলেমের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ ভোরে প্রথমে হার্ট ফেইল হয়, তারপর মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়।

যে সময় অভিনেতাকে ফোন করা হয়েছিল, তখন তিনি স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফিরছিলেন, সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে।

এদিন সকালে অভিনেতার পোস্টে এমন দুঃসংবাদ পেয়ে অনেকেই চমকে ওঠেন। সমবেদনা জানান। সোনালী চক্রবর্তীর মৃত্যুতে অভিনেতী জয়জিৎ বন্দ্য়োপাধ্যায় লেখেন ‘ওপারে ভালো থেকো সোনালীদি’।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী শোকপ্রকাশ করে লেখেন, ‘সোনালী দি। বিদায়। অনেক পুরনো সব স্মৃতি!’ নাচনি ‘– টিভি সিরিয়াল। আমি তখন ক্লাস সিক্সে। প্রথম দেখেছি তোমাকে। অভিনয় করেছি তোমার পাশে দাঁড়িয়ে। কি সুন্দর দেখতে! হাঁ করে দেখতাম। তোমার অত লম্বা চেহারা, টানা টানা চোখ, ছবি আঁকার মতো সুন্দর ভ্রু, একগাল হাসি, সুন্দর নাচতে ও মনে থাকবে তোমাকে।

তিনি স্মৃতিচারণ করে আরো লিখেছেন,  শেষ তোমার ছবি দেখলাম কালীপূজার দিন বাজি পোড়ানোর। শঙ্কর দাই পোস্ট করেছিলেন। না, ওই চেহারা টা মনে রাখতে চাই না। সেই নাচনির সময়কার মুখ টা আর পরবর্তী কালে আরও কত কত বার দেখা মুখ টাই মনে রাখতে চাই। অনেক কষ্ট পেয়েছ। শরীর বাধ সাধলে কি বা করার থাকে আমাদের? শঙ্কর দা আর সাজি অনেক চেষ্টা করেছে জানি। খবর পেতাম। ওদের দুজনকে সান্ত্বনা দেবার ভাষা নেই। চির শান্তি তে ঘুমাও সোনালী দি। ‘

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।