× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বাতিল করল সুইডেন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০১৭

নিউজ ডেস্ক: সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত বাতিল করেছেন সুইডেনের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

থানীয় সময় শুক্রবার সুইডেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১২ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিতইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন ৪৫ বছর বয়সী অ্যাসাঞ্জ। যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণের ভয়েই দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি। শুক্রবার সুইডেন সেই অভিযোগের তদন্ত বাতিলের পরও দূতাবাস থেকে বের হলেই তাঁকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে যুক্তরাজ্যের পুলিশ।

অ্যাসাঞ্জের ওয়েবসাইট উইকিলিকস ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক হাজার হাজার গোপন নথি ফাঁস করেছিল। এরপর ধর্ষণের অভিযোগের মুখোমুখি হতে সুইডেনে যেতে ভয় পাচ্ছিলেন। তাঁর ধারণা ছিল, নথি ফাঁসেরঅভিযোগে আদালতের মুখোমুখি হতে সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠাতে পারে।অ্যাসাঞ্জের অভিযোগের তদন্ত বাতিলের বিষয়ে সুইডেনের রাষ্ট্রপক্ষের আইনজীবীর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা তদন্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

সুইডেনের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মারিয়ান নি স্বাক্ষরিত একটি বিবৃতি রয়টার্স দেখেছে। এতে বলা হয়েছে,এই তদন্ত নিয়ে অগ্রসর হওয়ার মতো আর কোনো পথ নেই।সুইডেনের এই বিবৃতির পর একটি বিবৃতি দিয়েছে লন্ডন পুলিশও। এতে পরিষ্কার করে বলা হয়েছে, অ্যাসাঞ্জকে এখনো ধরতে চাচ্ছে তারা।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘২০১২ সালের ২৯ জুন আত্মসমর্পণ না হওয়ার পর ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট কোর্ট জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’‘তিনি দূতাবাস ছাড়ামাত্র মেট্রোপলিটন পুলিশ সার্ভিস এই পরোয়ানা কার্যকর করতে বাধ্য।’


এ ক্যটাগরির আরো খবর..