× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

কর্মচারীদের সাথে অশালীন আচরণ, ঝিনাইদহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী বিরুদ্ধে অনাস্থা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহ ওজোপাডিকো লিঃ নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকারের বিরুদ্ধে তার দপ্তরের কর্মচারীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। অশ্রাব্য ভাষায় গালি-গালাজ, তুই-তুখারীসহ অসদারাচণ করেন তিনি। তার থেকে পরিত্রান পেতে ওই দপ্তরে কর্মরতরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করে তার বদলি চেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকারের আচরণ মোটেও সন্তোষজনক নই। অফিসের কর্মকর্তা-কর্মচারী এমনকি গ্রাহকদের সাথেও তিনি খারাপ আচরণ করেন। যে কারণে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তিনি আরও বলেন, কারণে অকারণে নির্বাহী প্রকৌশলী তাদের গালি-গালাজ করেন। ‘জুতা পেটানি করবো, বা… বেটা’সহ নানা অশ্রাব্য ভাষায় গালা-গালি করেন। এছাড়াও তুই-তুখারী, রুক্ষ  ব্যবহার তো রয়েছেই। আরেক কর্মচারী বলেন, তার এ আচরণের কারণে অফিসের কর্মচারীরা কাজ করতে আগ্রহী নয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ওজোপাডিকোলির নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে দেওয়া কর্মচারীদের অনাস্থা ও অসন্তোষ পত্রে উল্লেখ করা হয়, অবিলম্বে এই কর্মকর্তাকে অন্যত্র বদলি করা না হলে কোম্পানীর রাজস্ব আদায় ও উন্নয়নমুলক কাজ ক্ষতিগ্রস্থ হবে। সেই সাথে তারা হুশিয়ারি দেন, নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকারের এ ধরনের আচরণের কারণে রাজস্ব আদায়ে ও কোনরূপ অঘটন ঘটলে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দায়ি থাকবে জানা।
এ ব্যাপারে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে তারা নানা অনিয়মের সাথে জড়িত। তাদের চুরি বন্ধ করে দিয়েছি। দুর্নীতি বন্ধ হওয়ার কারণে তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, যারা আমাকে অভিযুক্ত করছে, তারা অহেতুক ভাবে গ্রাহকদের হয়রানি করে। দিনের পর দিন গ্রাহকদের মিটার লাগানো, লাইন দেওয়া নিয়ে ঘোরাই। আমি এ অনিয়ম করতে দিচ্ছি না বলে এ কথা উঠছে। তাছাড়া লাইনম্যান বা কর্মচারীদের সাথে আমার মাসে একদিন কথা হয় কি না সন্দেহ। আমি তাদের সাথে খারাপ আচরণ করতে যাব কেন?


এ ক্যটাগরির আরো খবর..