× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রথম করোনা রোগী শনাক্ত রামুতে ১

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
কক্সবাজারে করোনা পজিটিভ

সুজন চক্রবর্তী-রামু: কক্সবাজার বিভিন্ন উপজেলা সহ ৬ পজেটিভ , রামুতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী সালেহ আহমদ (৩৫) উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লর্ড উখিয়ারঘোনা গাছুয়া পাড়া গ্রামের মৃত ছুরুত আলমের পুত্র।

সে গত ২৬ এপ্রিল নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ী আসলে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে পাঠায়। ওই দিন উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করেন।

সুত্রে জানা যায়, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার (২৭ এপ্রিল) ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে রামুর সালেহ আহমদসহ ৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত অন্যান্যদের মধ্যে উখিয়া ২ জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ জন রোগী রয়েছে। এনিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, সালেহ আহমদ রামুতে আসার খবর পাওয়ার সাথে সাথেই আমরা তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠাই, আজ ২৭ এপ্রিল তার শরীরে করোনা ভাইরাস সনাক্তের রিপোর্ট পাই। এখন তাকে রামুর আইসোলেশন ইউনিটে এনে চিকিৎসা সেবা দেয়া হবে এবং তার পরিবারের অন্যন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা জন্য প্রেরন করা হবে।

তিনি জানান রামু আইসোলেশন ইউনিটে কক্সবাজারের বিভিন্ন উপজেলার আরো ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই মোটামুটি ভাল আছেন। কিন্তুুু রামু উপজেলার সহ বিভিন্ন উপজেলায় লক ডাউন সচেতন হোন।


এ ক্যটাগরির আরো খবর..