× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

করোনা আক্রান্ত রোগী ভর্তি নিচ্ছে না মিটফোর্ড হাসপাতাল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুন, ২০২০
করোনা রোগী ভর্তি নিচ্ছে না

চিকিৎসকদের আবাসন ব্যবস্থা না থাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে সরাসরি কোভিড রোগিদের ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে। অথচ হাসপাতালের আউটডোরের ৫ তলায় ৮০টা বেড প্রস্তুত আছে কোভিড রোগীদের জন্য।

শনিবার (২৭ জুন) মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবী  জানান, বিভিন্ন রোগের পাশাপাশি করোনা উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি করা হলেও সরাসরি কোভিড রোগীদের ভর্তি করা হচ্ছে না। এর কারণ হচ্ছে চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা এখনো আমরা পাইনি।

তিনি বলেন, শিফটিং ভিত্তিতে চিকিৎসকরা কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে তারা আইসোলেশনে যাবে। সেই আইসোলেশনের আবাসন ব্যবস্থা এখনো পাইনি। তাছাড়া চিকিৎসক সংকট তো রয়েছেই। চিকিৎসক থাকলেও আরো চিকিৎসক প্রয়োজন। এই সমস্যার কারণে এখনো সরাসরি কোভিড রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তবে আমাদের আউটডোরের ৫ তলায় ৮০টা বেড কোভিড রোগিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক বলেন, করোনা উপসর্গ রোগীদের হাসপাতালে পরীক্ষার পরে যদি কোভিড পজেটিভ আসে তাদেরকে মহানগর হাসপাতালসহ অন্য হাসপাতাল রেফার করা হচ্ছে। মিটফোর্ড  ৯০০ বেডের হাসপাতাল। এই করোনাকালে রোগীর সংখ্যা এমনিতেই কম। শনিবার পর্যন্ত আমাদের রোগী এখানে ভর্তি আছে ৪০৩ জন। এই ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। শীঘ্রই আবাসন ব্যবস্থার সমাধান করে দেবেন ও কিছু কিছু চিকিৎসকও দেবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে হাসপাতাল পরিচালক যা বলেছেন সেটাই হবে।


এ ক্যটাগরির আরো খবর..