করোনা মোকাবিলায় রবিবার কর্মপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায় রবিবার কর্মপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে জনসাধারণের করণীয় এবং বিভিন্ন সংস্থার করণীয় নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এখানে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করবে। সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।