× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

করোনা ভ্যাকসিন পৌচেছে সাড়ে ৯ হাজার কালীগঞ্জে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে ৯ হাজার করোনা ভ্যাকসিন পৌচেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্যাকসিন ও আধুনিক জি এক্সপার্ট মেশিন গ্রহন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। একই সময়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত গ্যারেজ ও প্রধান ফটকের উদ্বোধন করেন। এ সময় খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক রাশিদা সুলতানা, ঝিনাইদহ জেলা সিভিল সার্জন সেলিনা সুলতানা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার দাস, ডাঃ এম এ কাফি, ডাঃ অরুন কুমার দাস, ডাঃ সুলতান আহম্মেদ, ডাঃ খুরশিদ নাজনিন, ডাঃ সম্পা মোদক, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য গোলাম রসুলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা জানান, ইতোমধ্যে তাদের হাতে ৯’শ ৫৬ ভায়াল করোনা ভ্যাকসিন পৌচেছে। প্রতি ভায়াল ভ্যাকসিন থেকে মোট ১০ জনকে দেয়া যাবে। সেই হিসাবে মোট ৯ হাজার ৫’শ ৬০ ডোজ ভ্যাকসিন হবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার প্রধান অতিথি স্থানীয় সাংসদ সহ অতিথিবৃন্দের উপস্থিতিতেই করোনা ভ্যাকসিন গ্রহন করা হয়। সেইসাথে হাসপাতালের নবনির্মিত গ্যারেজ ও মুলফটকের উদ্বোধন করা হয়। এবং সরকারের প্রায় কোটি টাকা মূল্যের জি এক্সপার্ট অত্যাধুনিক মেশিনের মোড়ক উন্মোচন করা হয়। এ মেশিনের মাধ্যমেই করোনা ভাইরাস শনাক্তকরনসহ শরীরের গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্নয় সম্ভব বলে তিনি যোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..