× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট দেশে জিম্বাবুয়েফেরত দুজন নারী ক্রিকেটারের শরীরে শনাক্ত হয়। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা খুবই লাকি যে, আমাদের যে দুজন আক্রান্ত হয়েছেন, দুজনই ক্রিকেট বোর্ডের। ক্রিক্রেট বোর্ডের একটা সুবিধা হচ্ছে তাদের সঙ্গে সোনারগাঁওয়ের একটা অ্যাগ্রিমেন্ট আছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরে একটা উইং রেখে বায়ো বাবল করে দিয়েছে। তারা সরাসরি এয়ারপোর্ট থেকে বায়ো বাবলে ঢুকে যায় এবং সেখানে টেস্ট। লাকিলি সবার মাঝে দুজনের ধরা পড়েছে, অন্যরা ডিটেক্টেড হয় নাই। তারা ফ্যামিলি বা কারও সঙ্গে টাচে আসার সুযোগ পায় নাই। এয়ারপোর্টেও তাদের সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল না।

আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সাইন্টিস্টরা বুস্টার ডোজের কথা বলছে, সেটা আমাদের দেশেও উনারা চিন্তা-ভাবনা করছেন কীভাবে বুস্টার ডোজ দেওয়া যায়। এটা টেকনিক্যাল কমিটিকে ইন্ট্রাকশন দেওয়া হয়েছে পেমেন্টে না অন-পেমেন্টে দেওয়া যায়। কবে, কীভাবে বুস্টার ডোজ দেওয়া হবে এটা নিয়ে কাজ করতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় বারবার রিকুয়েস্ট করা হয়েছে, উই হ্যাব টু ভেরি কেয়ারফুল।

দক্ষিণ আফ্রিকা সফরে তার ঘনিষ্ট বন্ধুর নিকট থেকে নতুন ভ্যারিয়েন্টের প্রটোকল দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা বলছে এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। যদিও এটা ডেল্টার মতো না। কিন্তু এটা স্প্রেড করার হারটা বেশি।


এ ক্যটাগরির আরো খবর..