× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনা ভাইরাসের উপসর্গ দেখা মাত্রই আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত

করোনা ভাইরাসের উপসর্গ দেখা মাত্রই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রাগোয়ার  দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লন্ডনে একটি বক্তৃতামূলক অনুষ্ঠান থেকে কানাডায় ফিরে আসেন সোফি। এরপরই গভীর রাতে হালকা জ্বরসহ ফ্লু জাতীয় লক্ষণ অনুভব করেন। এরপরই তাদের দুজনকে পৃথক করে রাখা হয়। তাদের দুজনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রদেশ ও আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনে করোনা ভাইরাস বিস্তারকে সীমাবদ্ধ করতে ‘সম্মিলিত পদক্ষেপ’ নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে বাড়ি থেকে ব্রিফিং, ফোন কল অর্থাৎ ভার্চুয়াল বৈঠক করবেন।

এদিকে, প্রধানমন্ত্রী এবং আদিবাসী নেতাদের মধ্যে আজ অটোয়ায় যে সভা শুরু হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ধরণের কর্মসূচিও বাতিল করা হয়েছে কানাডায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১১৭ জন। ভাইরাস মোকাবেলায় এক বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।


এ ক্যটাগরির আরো খবর..