× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

করোনা প্রতিষেধক আগে আসার খবরে রেকর্ড সেনসেক্স নিফটির

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
রেকর্ড সেনসেক্স নিফটির

ভারত প্রতিনিধিঃ করোনা প্রতিষেধক আগে আসার খবর ছড়িয়ে পড়ায় ভারতের শেয়ারবাজারে রেকর্ডের উচ্চতায় উঠল সেনসেক্স নিফটি।

মঙ্গলবার ২৪ নভেম্বর দিনের শেষে ভারতের শেয়ারবাজারে শেয়ার কেনার হিড়িক। করোনা প্রতিষেধক আগেই আসছে এই খবর ছড়িয়ে পড়ায় শেয়ারবাজারের সূচক তড়তড়িয়ে উঠছে।

দিনের শেষে সেনসেক্স ৪৪৫.৮৭ পয়েন্ট বা ১.০১ শতাংশ উঠে নয়া রেকর্ড উচ্চতা ৪৪,৫২৩.০২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে নিফটি এদিন ১২৮.৭০ পয়েন্ট বা ১ শতাংশ উঠে রেকর্ড উচ্চতা ১৩০৫৫.১৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন প্রথম নিফটি ১৩ হাজারের গণ্ডি পেরোল।

এদিনের শেয়ার সূচক ওঠায় বিএস ইতে লগ্নিকারীদের শেয়ারের বাজার মূল্য ১.৫ কোটি টাকা বেড়ে তা গিয়ে দাঁড়িয়েছে ১৭৪.৯১ লক্ষ কোটি টাকা, যেখানে সোমবার অংকটা ছিল ১৭৩.৪৬ কোটি টাকা।

এদিন ব্যাংকের শেয়ারের দাম বাড়তে থাকে যার ফলে ব্যাংক নিফটি ২.৪৬ শতাংশ বৃদ্ধি হয়। নিফটি শেয়ারগুলির মধ্যে আদানী পোর্ট সবচেয়ে বেড়েছে ৪.৫৬ শতাংশ। তার পরেই রয়েছে অ্যাক্সিস ব্যাংক এবং হিন্দলকো যাদের বৃদ্ধি যথাক্রমে ৪.০৪ শতাংশ এবং ৩.৬২ শতাংশ।

এদিন যেসব সংস্থার শেয়ারের দাম কমেছে তাদের মধ্যে রয়েছে টাইটান,এইচডিএফসি এবং বিপিসিএল। এদিন এনএসইতে ১৬৭৫ শেয়ার লেনদেন হয়েছে যার মধ্যে ৯৯৪টি দাম বেড়েছে এবং ৬৮১ শেয়ারের দাম কমেছে।


এ ক্যটাগরির আরো খবর..