মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে নিরলস কাজ করে যাচ্ছেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিশ্বনাথ সরকার। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
ইউনিয়নটিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে ইউনিয়ন করোনা ভাইরাস (কোভিড১৯) প্রতিরোধ কমিটি গঠন ও ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ কমিটিও গঠন করা হয়েছে।করোনার বিস্তার রোধে প্রশাসন ও এসব কমিটির সাথে সমন্বয় করে প্রবাসী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত যারা ফেরত আসছে তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। ইউনিয়নটিতে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ ভাবে প্রস্তুত করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্হাও গ্রহন করা হয়েছে।
বিশ্বনাথ সরকারের দেয়া তথ্যমতে, গত ৮ মার্চ হতে আজ ২৫ এপ্রিল শনিবার পর্যন্ত ১৮৩ জনকে কোয়ারেন্টাইন করা হয়।এদের মধ্যে ১০৪ জন কোয়ারেন্টাইন উত্তীর্ণ হয়েছেন। ১০ জন অসুস্হ্য বোধ করায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ হয় এবং ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে ইউনিয়নটিতে ৭৯ জন কোয়ারেন্টাইনে আছেন।তাদের প্রতিনিয়তই খোঁজ নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
তিনি আরও জানান, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক তথ্যাবলি প্রচার এবং জনগনকে সচেতন করে যাচ্ছি। এছাড়াও ইপিআই কাজ,কমিউনিটি ক্লিনিক গুলিতে টিকা, চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম অব্যাহত আছে।মা ও শিশু রেজিষ্টেশন করন গর্ভবতী মায়েদের এবং শিশুর যত্ন সেবা নিয়মিতভাবে ভাবেই প্রদান করা হচ্ছে।
তবে এখানে দুই ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদ শূণ্য থাকায় বেশি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। তাছাড়া P P E,গ্লোবস,উন্নত মানের মাক্সের অভাবে সংক্রমনের ঝুঁকি নিয়েই এখানকার CHCP,HA,AHI,HI গন মিলে সেবা প্রদান করে আসছি এবং সরকারী নিদের্শনা মেনে পরিস্হিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অামরা নিরলস কাজ করে যাব।
আমাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্হা গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ক্যটাগরির আরো খবর..