করোনা আতঙ্কে কেরলে সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ

করোনা আতঙ্কে কেরলে সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ

দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেরলের মোট ৬ জনের শরীরে মিলছে করোনার নমুনা। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত সংখে বেড়ে ৫৭। তাঁদের মধ্যে ৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিনই টুইট করে  জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

করোনায় কেউ আক্রান্ত হলে তাঁদের চিকিৎসার জন্য আলাদা করে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

কেরলে নতুন করে করোনার থাবা আটকাতে তৎপর হয়েছে বিজয়ন সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সিনেমা হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে এক জায়গায় বেশি মানুষের জড়ো হওয়া বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ করছে রাজ্য সরকার৷ ভিড়ের মধ্যে থেকেই করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি থাকে৷ তাই ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

এরই পাশাপাশি, আপাতত সব ধরনের সামাজিক অনুষ্ঠানও পিছিয়ে দিতে রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এমনকী ধর্মীয় ক্ষেত্রগুলিতেও ভিড় এড়াতে পরামর্শ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী।

আপাতত বাড়িতে থেকেই ধর্মীয় আচার-আচরণ পালন করতে রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পড়ুয়াদের সুরক্ষার জন্যও তৎপরতা নিয়েছে রাজ্য সরকার। সপ্তম শ্রেণি পর্যন্ত কেরলের সব স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।