× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৮৪৬

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২০
করোনাভাইরাসে সারা বিশ্বে মৃত

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে এগারটা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৬ জন। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৭ হাজার ৪২৬ জন। আর এ সময়ে সুস্থ্য হয়েছেন ৩৮ লাখ ৪১ হাজার ৯৪৩ জন। সুস্থতার হার শতকরা ৯০ এবং মৃত্যুর হার শতকরা ১০ ভাগ।

এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩৪ জনের। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২০ লাখ ৮৯ হাজার ৭০১ জনে। সারা বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। অধিক মানুষের নমুনা পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্রে এতো বেশি সংখ্যক করোনা শনাক্ত হচ্ছে বলে অনেকে মনে করছেন।

আমেরিকার পরে দ্বিতীয় অস্থানে রয়েছে ব্রাজিল। দেশটির সরকারি হিসেবে মোট আক্রান্ত ৮০ লাখ ৫ হাজার ৬৪৯ জন। এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮ জন। সুস্থ হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৯৯ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৩২ জন। সুস্থ হয়েছে ২ লাখ ৬১ হাজার ১৫০ জন।

সারাবিশ্বে করোনা আক্রমণের চতুর্থ অবস্থা রয়েছে ভারত। এ দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন।  এর মধ্যে মৃত্যু বরণ করেছে ৮ হাজার ৫০১ জন। সুস্থ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৯৭২ জন।


এ ক্যটাগরির আরো খবর..