× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

করোনায় ফুলবাড়ীর ওসিসহ কুড়িগ্রামে নতুন ১০ জন আক্রান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
করোনায় ফুলবাড়ীর ওসি

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি  : গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায়-সহ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
৭ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
সদর উপজেলা: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ২ এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী এলাকায় ৩ জনসহ মোট ০৫ জন।
ফুলবাড়ী উপজেলা: ওসি রাজিব কুমার রায় ও স্বাস্থ্য কেন্দ্রের ১ স্বাস্থ্যকর্মীসহ ২ জন।
ভুরুঙ্গামারী উপজেলা: উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছে তাদের বাড়ি উপজেলার খামারপত্রনবিশ, বাগভান্ডার রোড ও ভুরুঙ্গামারী সদরে।
উল্লেখ্য, এ পর্যন্ত কুড়িগ্রাম জেলায় করোনায় মোট আক্রান্ত ৩২ জন হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
এ পর্যন্ত সদর উপজেলায় ১৪ জন, চিলমারী উপজেলায় ০২ জন, ফুলবাড়ী উপজেলায় ০৪ জন (সুস্থ ০১ জন) রৌমারী উপজেলায় ০৩ জন (সুস্থ ০২ জন), নাগেশ্বরী উপজেলায় ০২ জন, উলিপুর উপজেলায় ০১ জন, রাজারহাট উপজেলায় ০৩ জন এবং ভূরুঙ্গামরী উপজেলায় ০৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..