× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

করোনা দূর্যোগে কাজের স্বীকৃতি স্বরুপ ভূমি মন্ত্রণালয়ের শুভেচ্ছা বার্তা খোরশেদ আলমকে 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ করোনা ভাইরাস কোভিড-১৯ বিস্তার রোধে ফ্রন্ট লাইন ফাইটার হিসাবে কাজ করায়, কাজের স্বীকৃতি স্বরুপ ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত এক পত্রের মাধ্যমে  শুভেচ্ছা বার্তা জানানো হলো শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলমকে।
১০ জুন-২০ ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত পত্র নং-৩১.০০.০০০০.০১১.০৩৯.০০৬.১৯-২১ তে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস গত মার্চ মাসে বাংলাদেশে হানা দেয়। প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পূর্ব থেকে অদ্যাবধি মাঠ পর্যায়ে এই মরণব্যাধি সংক্রমণ প্রতিরোধে অকুতোভয় সম্মুখ সমর যোদ্ধা হিসাবে লড়াই করে যাচ্ছেন। সেই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণসচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখছেন। এজন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম বলেন, ভালো কাজের যথাযথ স্বীকৃতি পেলে, দায়িত্ববোধ সহ উৎসাহ ও অনুপ্রেরণা বেড়ে যায়। শ্রদ্ধেয় ভূমি সচিব স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজের সঠিক মূল্যায়ন ও উৎসাহ প্রদানের জন্য। করোনা ভাইরাস কোভিড-১৯ বিস্তার রোধে ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে কাজ করায়  আমাকে ও আমার মাধ্যমে শার্শা উপজেলার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর জন্য।


এ ক্যটাগরির আরো খবর..