× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

করোনায় একদিনে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
করোনা শনাক্ত ৭০৬

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৯৯ জনের মৃত্যু হলো। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এটিই মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে আরও বলা হয়, মৃত ১৩ জনের মাঝে ৮ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মাঝে ঢাকায় ৬ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৪ জন, চল্লিশোর্ধ্ব ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের একজন রয়েছে। ১১ থেকে ২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন।

এর আগে দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন, যা গতকালের তুলনায় ৮৬ জন কম।

এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৪২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।


এ ক্যটাগরির আরো খবর..