ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।। পাইকগাছা উপজেলার বানিজ্যিক শহর কপিলমুনিতে সর্বোপ্রথম করোনা ভাইরাসে (কোভিড-১৯) এ আক্রান্ত হলেন সাংবাদিক তপন কুমার পাল। তার শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে বলে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ কপিলমুনির একজন সাংবাদিক সহ ২৫ জন করোনা পজেটিভ সনাক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়াতে প্রচার ছড়িয়ে পড়ে।
সোমবার সন্ধার পরপরই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ফেইসবুকে এ সংক্রান্ত পোষ্ট আপলোড হতে থাকে।
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সঞ্জয় দাশ বলেন, বিষয়টি সঠিক। আমরা তার বাড়িটি লকডাউন করেছি। আগামীকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চিকিৎসার জন্য নেয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিক তপন পাল খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির কপিলমুনি প্রতিনিধি হিসাবে দ্বায়িত্বরত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না বলেন করোনায় আক্রান্ত সাংবাদিক তপন পালের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এবং যাদের সাথে চলাফেরা করতো তাদের নমুনা সংগ্রহ করা হবে।


