করোনা মোকাবেলায় সরকারি অফিস-আদালত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

করোনা মোকাবেলায় সরকারি অফিস-আদালত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ ও হাসপাতাল সেবা বাদে দেশের সকল সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন।

ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।

২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।

বিস্তারিত আসছে…

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।