× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিয়মিত অভিযান সত্ত্বেও করোনার সুযোগে পণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ মার্চ, ২০২০
করোনায় চালের দাম বৃদ্ধি

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও করোনা আতঙ্কের সুযোগ নিয়ে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় ভোক্তারা বেশি কিনছেন বলেই বাজারে চাল সংকট, মিলাররা এমন দাবি করলেও, তার কড়া সমালোচনা করে পাইকাররা বলছেন, কোনো কারণ ছাড়াই বন্ধ করা হয়েছে মিল থেকে চাল সরবরাহ।

মোহাম্মদপুর পাইকারি বাজার, ঢাকার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় যোগান আসে এখান থেকেই। বাজারে প্রবেশের পরই কিছুটা খটকা লাগলো, কারণ অধিকাংশ আড়ত অনেকটা ফাঁকা। নেই ক্রেতাদের আনাগোনা কিংবা স্তূপ করে রাখা সারি সারি চালের বস্তাও।

মিলারদের এক প্রতিনিধির দাবি, প্রয়োজনের অতিরিক্ত চাল কেনায় সৃষ্টি হয়েছে সংকট, যদিও তা মানছেন না ক্রেতা কিংবা আড়তদার, কেউই।

একজন বলেন, যার এক বস্তা প্রয়োজন, সে যদি তিন বস্তা কিনে নেয়। তাহলে বাজারে চালের সংকট পড়বেই।

আরেকজন বলেন, ব্যবসায়ীরা যেভাবে দাম চাচ্ছে। এটা তো সহনীয় পর্যায়ে না।

এক ব্যবসায়ীর দাবি, মিলারদের কাছে চাল চাইলে তারা বলছে, ধানের দাম বেশি, তাই চাল তৈরি করতে পারছি না।

কিছুটা ভিন্ন চিত্র পেঁয়াজ রসুনের পাইকারি বাজারে, প্রচুর সরবরাহ রয়েছে কাঁচামালের, কিন্তু দেখা নেই ক্রেতাদের। এর মধ্যেই গণমাধ্যমের ক্যামেরা দেখে ৭০ টাকা থেকে পেঁয়াজের দর নেমে এলো ৫০ টাকায়।একজন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিছে।

আরেকজন বলেন, পর্যাপ্ত পণ্যে রয়েছে। কিন্ত বেচা-বিক্রি নেই।

এদিকে, অব্যাহত রয়েছে অতিরিক্ত দামে ভোগ্যপণ্য বিক্রি করার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বাজার নিয়ন্ত্রণে যা রাখছে বড় ভূমিকা।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, আইন মেনে, আইন জেনে নৈতিক জায়গা থেকে ব্যবসা পরিচালনা করবেন। ব্যবসায় অবশ্যই লাভ করবেন। লোকসান করবেন না।

তবে শুধু অভিযান নয়, সংকটকালীন ক্রেতা-বিক্রেতার সচেতনতা ছাড়া দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখা কঠিন বলেই মনে করে সব পক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..