× Banner
সর্বশেষ
মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

করোনার কারণে পোশাকখাতের ১০৯২টি কারখানার ৩ বিলিয়ন ডলারের অর্ডার বাতিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
করোনায় পোষাক কারখায় ক্ষতি

দেশের তৈরি পোশাকখাতের এক হাজার ৯২টি কারখানায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন কারখানার মালিক ও শ্রমিকরা। মূলত বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের তৈরি পোশাকশিল্পের এই অবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত তিন বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এছাড়াও আর্থিক সংকটের কারণে গত ১৪ মাসে (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) সদস্যভুক্ত ১০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এ পর্যন্ত মোট এক হাজার ৯২টি কারখানার ৯৪৩ কোটি ১২ লাখটি অর্ডার বাতিল হয়েছে। এর আর্থিক পরিমাণ বিলিয়ন মার্কিন ডলার। এসব কারখানার মোট ২০ লাখ ১৬ হাজার শ্রমিকের কর্মসংস্থান রয়েছে।

বিজিএমইএর মতে, করোনাভাইরাসের প্রভাবে ভয়াবহ অবস্থা দেশের পোশাকখাতে বিরাজমান। বিভিন্ন দেশ থেকে সব ক্রেতারা তাদের সব ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে এ খাতে।

এর আগে চলতি বছরের ২৬ মার্চ শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিএমইএ সভাপতি বলেন, কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক বানাতে কারখানাগুলো খোলা থাকবে। পাশাপাশি খোলা রাখা কারখানাগুলোতে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের সব দায়িত্ব মালিকদের নিতে হবে।

অর্ডার বাতিলে উদ্বেগ প্রকাশ করে ড. রুবানা বলেন, ভয়াবহ অবস্থা চলছে আমাদের তৈরি পোশাকখাতে। বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সব ক্রেতারা তাদের সব ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। তারা বলেছেন স্থগিত, তবে আমাদের জন্য স্থগিত ও বাতিল একই জিনিস।

অন্যদিকে বিকেএমইএ সদস্যভুক্ত কারখানাগুলো ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..