করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রাপ্তির বয়স সীমা আরো কমানো হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রাপ্তির বয়স সীমা আরো কমানো হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা নিতে পারবে। আর চল্লিশোর্ধরা নিতে পারবেন বুস্টার ডোজ। করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রাপ্তির বয়স সীমা আরো কমানো হয়েছে। সেই সঙ্গে বুষ্টার ডোজ (৩য ডোজ) পাওয়ার বয়সও কমিয়েছে সরকার।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে। আমরা অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে চাই।

করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে ২০ গুণ ও মৃত্যু বেড়েছে ৪ গুণ, করোনাকে মৃদু বলা যাবে না।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের হাতে এখনো অনেক টিকা আছে। ফলে টিকা দেয়ার বয়সসীমা কমিয়েছি। তবে আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।